জাতীয় শোক দিবস-২০২২ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস কর্তৃক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন

15 August, 2022

News & Events

সোমবার (১৫ আগস্ট ২০২২ ) বিকেল ৩টায় জাতীয় শোক দিবস-২০২২ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে উত্তরা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস কর্তৃক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, গান ও আলোচনার মধ্যদিয়ে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং জাতির জনকের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আজিজুর রাহমান, তিনি বলেন, ‘১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বের জন্যই মুক্তিকামী বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই সম্ভব হতো না। অতএব বংলাদেশ মানেই বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্টার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আলী ।

আলোচনায় আরও অংশ নেন- কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক হাসপিয়া বশিরউল্লাহ (ডিন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স), অধ্যাপক মো. খাইরুল ইসলাম খান (ডিন, স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাডুকেশন), জনাব মো: শফিউল আলম চৌধুরী (ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস) ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সহিদুল ইসলাম ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার শ্যামা ভট্টাচার্য।

উত্তরা ইউনিভার্সিটির আই.টি. এবং রেজিস্টার দপ্তর অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করে ।


এ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমুহ

Share


Loading...