উত্তরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতি মাসের টিউশন ফি চলতি মাসের ১৫ তারিখের মধ্যে (ব্যাংক ছুটিসহ) বিলম্ব ফি ব্যতীত পরিশোধ প্রসঙ্গে

7 February, 2023

News & Events

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, প্রচলিত নিয়মে উত্তরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতি মাসের টিউশন ফি চলতি মাসের ১৫ তারিখের মধ্যে (ব্যাংক ছুটিসহ) বিলম্ব ফি ব্যতীত পরিশোধের বিধান রয়েছে। সে মোতাবেক সকলকে ফেব্রুয়ারি-২০২৩ মাসের টিউশন ফি (বকেয়াসহ) পরিশোধ করতে বলা হলো এবং পরবর্তী মাসগুলোর বেতনাদিও এভাবে (চলতি মাসের ১৫ তারিখের মধ্যে) পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখিত সময়ের মধ্যে টিউশন ফি প্রদানে ব্যর্থ হলে প্রতি মাসের বেতনের জন্য ২০০/= (দুই শত) টাকা বিলম্ব ফিসহ বেতনাদি পরিশোধ করতে হবে।

উপর্যুক্ত বিষয়টি উত্তরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে জানিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল ডিন, চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

Share


Loading...