আগামী ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে দাপ্তরিক দায়িত্ব পালন প্রসঙ্গে

25 September, 2021

News & Events

বিজ্ঞপ্তি

উত্তরা ইউনিভার্সিটিতে বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে দাপ্তরিক দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বিভিন্ন বিভাগের যে সকল শিক্ষক ঢাকার বাহিরে অবস্থান করছেন অনতিবিলম্বে তাঁদেরকে ঢাকায় অবস্থান করার জন্য আহবান জানানো যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও চেয়ারম্যানকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

উপরোল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

কাজী মহিউদ্দিন
রেজিস্ট্রার
উত্তরা ইউনিভার্সিটি

Share


Loading...